Showing posts with label Islamic Song. Show all posts
Showing posts with label Islamic Song. Show all posts

Monday, July 16, 2018

আল্লাহ এই দেশ তোমারই দান | দেশের গান | ইসলামী সংগীত



আল্লাহ
আল্লাহ!
এই দেশ তোমারই দান
কৃতজ্ঞ আমরা তোমার কাছে
রেখো আমাদের মান।।

পাখীদের গুঞ্জন
শিশুদের কল্লোল
সূর্যের দীপ্তি
ফুল শাখে হিল্লোল
কোকিলের কুহু কুহু তান
এই সব তোমারই দান।।

বাতাসের সৌরভ
আকাশের নীলিমা
সবুজের গৌরব
আবিরের লালিমা
নদীনীর ঐ তান
এই সব তোমারই দান।।

-ইসাক ওবায়েদী-